পিস্তল নিয়ে পাপিয়ার টিকটক ভিডিও ভাইরাল

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:৩৪  
র‌্যাবের হাতে আটক শামিমা নুর পাপিয়ার পিস্তলসহ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৈধ অস্ত্র ও মাদকের ব্যবসাসহ নানা অভিযোগে আটকের ২৪ ঘণ্টার মধ্যে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি। শনিবার ২২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নয়াদিল্লিতে যাওয়ার সময় বহির্গমন গেট থেকে পাপিয়াকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। পরে তার বাসায় অভিযান চালিয়ে অস্ত্র, মদসহ বিপুল পরিমাণ অবৈধ টাকা উদ্ধার করে র্যাব। রোববার সন্ধ্যায় কারওয়ানবাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে র্যাব জানায়, উদ্ধার হওয়া পিস্তলের বৈধ কাগজপত্র নেই। আটকের আগে পিস্তলটি নিয়ে একটি টিকটক ভিডিও বানান পাপিয়া। এতে ‘গোলাবি আখে’ শিরোনামের একটি হিন্দি গানে পারফর্ম করতে দেখা যায় তাকে।